‘পায়ে পায়ে পথ এঁকে, হেঁটে যাই শেষহীন পথে’—এই স্লোগান ধারণ করে আবৃত্তি সংগঠন ধ্বনির দশম আবৃত্তি উৎসব শুরু হয়েছে। গতকাল শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সপ্তাহব্যাপী এ উৎসবের উদ্বোধন করা হয়।বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. ফরহাদ হোসেন সকাল ১০টায় অমর একুশের পাদদেশে আনন্দ শোভাযাত্রার উদ্বোধনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করেন। সহ-উপাচার্য (শিক্ষা) মোহাম্মদ মুনিরুজ্জামান, ধ্বনির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আহমেদ রেজা, শাহিদ সুমন ও মুজীবুল আনাম এ সময় উপস্থিত ছিলেন।