নওগাঁর মহাদেবপুর উপজেলায় আজ শুক্রবার সকালে বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩০ জন। সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার সরস্বতীপুর ধানেরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার দাশড়া গ্রামের ইয়াকুব আলী (৪৫), ভীমপুর গ্রামের আফজাল হোসেন (৪২), হাফিজুর রহমান (৪৭), উত্তর গ্রামের শামসুর রহমান (৫০) ও অজ্ঞাত একজন।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, আজ সরস্বতীপুর ধানেরহাটে হাটবার। এ কারণে ভোর ছয়টা থেকে লোকজন কেনাবেচার জন্য হাটে আসছিলেন। কিন্তু সাড়ে সাতটার দিকে বৃষ্টি শুরু। একপর্যায়ে বজ্রপাত হলে ঘটনাস্থলে ওই পাঁচজনের মৃত্যু হয়। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হন। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।