নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের কলেজপাড়ায় গত বুধবার গভীর রাতে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির চেষ্টাকালে নিজের কাছে থাকা ককটেল বিস্ফোরণে ইসরাইল হোসেন (৪৫) নামের একজন নিহত হয়েছেন। এ সময় তাঁর অপর দুই সহযোগী আহত হন। আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা শেষে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ কর্মকর্তা আবদুর রশিদ জানান, এ ব্যাপারে থানায় ডাকাতি মামলা হয়েছে। আহত অপর দুই ডাকাতকে প্রাথমিক চিকিৎসা শেষে গতকাল নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।