শেরপুরের নকলা উপজেলার ছত্রকোনা গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় গতকাল শনিবার দুপুরে মো. আবদুল মোতালেব (৩০) নামের যুবদলের এক নেতা নিহত হয়েছেন। তিনি নকলা সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি। পুলিশ জানায়, এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহত মোতালেবের দেহে লাঠির আঘাতের চিহ্ন আছে।