নছিমন বন্ধের দাবিতে পরিবহন ধর্মঘট শুরু

খুলনায় ১৪টি রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। নছিমন, করিমন, ভটভটিসহ শ্যালো ইঞ্জিনচালিত যানবাহন বন্ধের দাবিতে খুলনা বাস-মিনিবাস মালিক সমিতি ও খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন যৌথভাবে গতকাল মঙ্গলবার সকাল থেকে এই ধর্মঘট শুরু করে। অন্য দিকে নগরে ইজি বাইক হিসেবে পরিচিত ব্যাটারিচালিত অটোরিকশার শ্রমিকদের ধর্মঘট গতকালও অব্যাহত ছিল।