ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন মোহীত উল আলম। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষক এবং বর্তমানে বেসরকারি লিবারেল আর্টস ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছেন।আচার্য ও রাষ্ট্রপতি আবদুল হামিদ মোহীত উল আলমকে নিয়োগ দেওয়ার পর গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য খোন্দকার আশরাফ হোসেন গত ১৬ জুন মারা যান। তখন থেকেই পদটি শূন্য ছিল।