রেলপথসচিব ফজলে কবিরকে অর্থসচিব করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব) মোহাম্মদ মহবুব উর রহমানকে।গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে একটি আদেশ জারি করেছে। বিদায়ী অর্থসচিব মোহাম্মদ তারেককে ওয়াশিংটনে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে ‘বিকল্প নির্বাহী পরিচালক’ করা হয়েছে।