নতুন কমিটি গঠন

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন গতকাল বৃহস্পতিবার শহরের শহীদ সাটু হলে অনুষ্ঠিত হয়েছে। এতে বাবুল কুমার ঘোষকে সভাপতি ও প্রণব কুমার পালকে সাধারণ সম্পাদক করে জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। সম্মেলনের প্রধান অতিথি ছিলেন সদর আসনের সাংসদ আবদুল ওদুদ। এ ছাড়া বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজল দেবনাথ, সহসভাপতি অনিল সরকার প্রমুখ।