বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ২০১৩ সালের নতুন কমিটি গঠিত হয়েছে। গত বুধবার রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে অ্যাসোসিয়েশনের এক বার্ষিক সভায় এ কমিটি গঠিত হয়।কমিটির সভাপতি ডিএমপির কমিশনার বেনজীর আহমেদ। হাইওয়ে রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) আছাদুজ্জামান মিয়া, রংপুর রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার ও ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমানকে কমিটির সহসভাপতি করা হয়েছে। কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন উপপুলিশ কমিশনার (ডিসি-রমনা বিভাগ) নূরুল ইসলাম।