সম্মিলিত সামাজিক আন্দোলনের তৃতীয় জাতীয় সম্মেলনে সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত এই সম্মেলনে অজয় রায়কে সভাপতি ও সালেহ আহমেদকে সাধারণ সম্পাদক করে ৮১ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। সম্মেলনে কেন্দ্রীয় কমিটি ছাড়াও আট সদস্যের একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়। বিজ্ঞপ্তি।