সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নাসির উদ্দিন সভাপতি এবং এস আই টুটুল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত মঙ্গলবার ঘুড়কা ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাংসদ গাজী ম ম আমজাদ হোসেন। আবদুল মোন্নাফের সভাপতিত্বে এতে বক্তব্য দেন স্বপন কুমার রায়, রায়হান গফুর, জিল্লুর রহমান সরকার, আতাউর রহমান, শরিফ-উল আলম খন্দকার, মোখলেছুর রহমান তালুকদার, ফেরদৌস সরকার, আবু বকর সিদ্দিক প্রমুখ।