পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থার চার বছর মেয়াদি নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ২৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় গত মঙ্গলবার সবাইকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও সহকারী কমিশনার (ভূমি) সানিউল ফেরদৌস। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ব্যক্তিরা হলেন সহসভাপতি পদে পৌরসভার মেয়র তৌহিদুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি মির্জা নাজমুল ইসলাম, চেম্বারের পরিচালক মেহেদী হাসান খান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু তোয়াবুর রহমান। সাধারণ সম্পাদক হয়েছেন জেলা আওয়ামী লীগের সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত। পদাধিকার বলে জেলা প্রশাসক সংগঠনটির সভাপতি।