ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ১৫ সদস্যবিশিষ্ট বোয়ালমারী জুয়েলারি সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল সকালে বোয়ালমারী বাজারের স্বর্ণপট্টিতে সমিতির কার্যালয়ে এক সভায় এ কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মৃধা, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ আজিজুল, বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুস সালাম প্রমুখ। সভায় স্বর্ণ ব্যবসায়ী অগ্নি কুমার দে কে সভাপতি ও মদন কুমার দাসকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। একই অনুষ্ঠানে সমিতির নতুন কার্যালয় উদ্বোধন করেন প্রধান অতিথি এম এম মোশাররফ হোসেন।