ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা শাখার নতুন কমিটি হয়েছে। গতকাল শনিবার উপজেলা সদরের একটি হোটেলে এই কমিটি গঠন করা হয়। এতে মিজানুর রহমান সভাপতি ও আসাদুজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সহসভাপতি পদে মোহা. রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, অর্থ সম্পাদক তাজমিলুর রহমান, সংস্কৃতি ও সমাজকল্যাণ সম্পাদক পদে জাহিদুল হাসান নির্বাচিত হয়েছেন।