কুমিল্লার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সাবেক নয় শিক্ষার্থীর উদ্যোগে গতকাল বুধবার সকালে কুমিল্লা টাউন হলের মুক্তিযুদ্ধ কর্নারে বিভিন্ন বয়সী ১৭৫ জন ছিন্নমূল শিশুকে নতুন জামা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলার কালিকাপুর আবদুল মতিন খসরু ডিগ্রি কলেজের অধ্যক্ষ মফিজুল ইসলাম এবং কুমিল্লা বীরচন্দ্র নগর মিলনায়তন ও গণপাঠাগারের সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর। ফয়জুন্নেছা স্কুলের সাবেক ওই নয় শিক্ষার্থী বলেন, ‘নিজেদের জমানো টাকা থেকেই ছিন্নমূল শিশুদের জন্য নতুন জামা কিনেছি।’