স্টিল প্রস্তুতকারী প্রতিষ্ঠান শীতলপুর স্টিল এখন নতুন নামে বাজারে আসছে। কোম্পানির নতুন নাম শীতলপুর অটো স্টিল মিলস লিমিটেড (এসএএসএম)। নতুন নামকরণ উপলক্ষে এ কোম্পানি রি-ব্র্যান্ডিং কার্যক্রম শুরু করেছে। গতকাল বুধবার সকালে চট্টগ্রামের জিইসি মোড়ের এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।