সাংবাদিক নাদীম কাদিরকে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার এ বিষয়ে আদেশ জারি করেছে। নাদীম কাদির আরটিভি, এটিএন নিউজসহ কয়েকটি গণমাধ্যমে কাজ করেছেন।