ঢাকা বিশ্ববিদ্যালয়

নতুন ভাস্কর্য 'জয় বাংলা'

মুক্তিযুদ্ধের স্মারক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল চত্বরে স্থাপিত হয়েছে একটি ভাস্কর্য। ‘জয় বাংলা’ নামের এ ভাস্কর্যটির শিল্পী অধ্যাপক মো. হামিদুজ্জামান খান ও তাঁর সহধর্মিণী আইভি জামান।
গতকাল সোমবার ভাস্কর্যটি উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আ ব ম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে সেক্টর কমান্ডার লে. কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসীর মামুন বক্তব্য দেন।
উপাচার্য বলেন, ‘জয় বাংলা’ স্লোগান সামনে রেখে মুক্তিযুদ্ধ হয়েছিল, তার সঙ্গে নতুন প্রজন্মের যোগসূত্র স্থাপন করতে এই ভাস্কর্য কার্যকর ভূমিকা পালন করবে।