ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জাতীয় শোক দিবসে উপজেলা আওয়ামী লীগ কোনো কর্মসূচি পালন করেনি বলে জানা গেছে।যোগাযোগ করা হলে নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জব্বার ভূঁইয়া এ ব্যাপারে কোনো মন্তব্য করবেন না বলে জানান।স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকীর দিন জাতীয় শোক দিবসে কোনো কর্মসূচি না থাকায় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে।