ঢাকার নবাবগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক তাবিদুর রহমানকে পুলিশ গতকাল শনিবার সন্ধ্যায় ইছামতী সেতুর কাছ থেকে আটক করে। তাঁকে থানায় নিয়ে যাওয়ার পর ওই সংগঠনের বেশ কিছু নেতা-কর্মী থানা ঘেরাও ও বিক্ষোভ মিছিল করেন। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের বাগিবতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এরপর রাত ১২টার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। থানায় তাবিদুরের বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। ওসি জাহাঙ্গীর হোসেন জানান, তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা না থাকায় ছেড়ে দেওয়া হয়েছে।