বা ণি জ্য স ং বা দ

নবাবপুরে মার্কেন্টাইল ব্যাংকের শাখা

মার্কেন্টাইল ব্যাংকের ৮৮তম শাখা রাজধানীর নবাবপুর রোডের এনবিসি টাওয়ারে সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান এম আমানউল্লাহ এই শাখার উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক আকরাম হোসেন, এ এস এম ফিরোজ আলম ও মোরশেদ আলম, উদ্যোক্তা এম এ খান বেলাল, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম এহ্সানুল হক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মনীন্দ্র কুমার নাথসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।