নবীনবরণ

রংপুরের তারাগঞ্জ ও/এ ডিগ্রি কলেজ মাঠে গতকাল রোববার নবীনবরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে কলেজ মাঠে অনুষ্ঠিত সভায় কলেজের অধ্যক্ষ আবদুল বারী মণ্ডলের সভাপতিত্বে স্থানীয় সাংসদ আহসানুল হক চৌধুরী, দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আহমেদ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান, ইউএনও গোলাম মওলা, ভাইস চেয়ারম্যান আতাউর রহমান, সয়ার ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান প্রমুখ বক্তৃতা করেন। সভা শেষে কলেজের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় এবং বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।