কুমিল্লার তিতাস উপজেলার মেহনাজ হোসেন মীম আদর্শ কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠান গতকাল শনিবার কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনের সাংসদ মো. আমির হোসেন ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আকতার হোসেন রানা, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আবদুর রশিদ সরকার ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলেক উল্লাহ।