নরসিংদীতে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে বস্তি মোবাকে (৪০) গ্রেপ্তার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। গতকাল বৃহস্পতিবার ভোরে শহরের দত্তপাড়া মহল্লার বেপারীপাড়ার একটি বাড়ি থেকে একটি বিদেশি রিভলবার ও দুটি গুলিসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।নরসিংদী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম বলেন, মোবারক পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে কয়েকটি মামলা রয়েছে।