নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আগুন, আজকের ক্লাস ও পরীক্ষা স্থগিত
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভূগর্ভস্থ তলায় গতকাল রোববার রাতে আগুন লেগেছিল। এতে সম্পদের ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আজ বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা হবে না।