নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি সিনে অ্যান্ড ড্রামা ক্লাব আয়োজিত আন্তবিশ্ববিদ্যালয় ‘স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব’ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে যথাক্রমে নর্থ সাউথ ইউনিভার্সিটির অ্যা টয় অপারেশন থিয়েটার, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির মাটির পাখি এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের অগ্রযাত্রা। দেশের ৪০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ১২০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এ প্রতিযোগিতায় অংশ নেয়। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম, সহ-উপাচার্য অধাপক গিয়াস ইউ আহসান, বিশিষ্ট সাংবাদিক আবেদ খান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে বিজয়ী ১০টি চলচ্চিত্রের পরিচালকদের হাতে ক্রেস্ট, সনদ এবং চলচ্চিত্র তৈরির উপকরণ তুলে দেওয়া হয়। বিজ্ঞপ্তি