নলডাঙ্গায় চলছে আনন্দ মেলা

ঈদুল ফিতর উপলক্ষে নাটোরের নলডাঙ্গায় ১৫ দিনব্যাপী ঈদ আনন্দ মেলার আয়োজন করা হয়েছে। রাসেল স্মৃতি সংঘের ব্যবস্থাপনায় নলডাঙ্গা উচ্চবিদ্যালয় মাঠে ১ সেপ্টেম্বর থেকে এ মেলা চলছে। মেলা আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, মেলায় নাগরদোলা, পুতুল নাচ, মৃত্যুকূপে মোটরসাইকেল চালনা, শারীরিক কসরতের প্রদর্শনীসহ বিনোদনের নানা আয়োজন করা হয়।