নাটোরে কালবৈশাখী দুজনের মৃত্যু

গতকাল শনিবার সন্ধ্যায় নাটোরের ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যায়। এতে এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন। ঝড়ে সরকারি দপ্তরসহ অসংখ্য ঘরবাড়ি ও গাছপালা ভেঙে পড়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সন্ধ্যায় জেলার তিন উপজেলার ওপর দিয়ে কালবৈশাখী বয়ে গেছে।