সংক্ষেপ

নাট্যজন পদক

সিলেটের বিয়ানীবাজার উপজেলায় নাট্যজন সম্মাননা পদক প্রদান এবং একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান হয়েছে। গতকাল বেলা ১১টায় বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ডের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। অনুষ্ঠানে নাট্যসংগঠক তাজ উদ্দিন (মরণোত্তর), সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ কে এম গোলাম কিবরিয়া তাপাদার ও সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহীদুল ইসলাম চৌধুরীকে সম্মাননা জানানো হয়।