জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে গতকাল রোববার বিকেলে দুই দিনব্যাপী নবম নাট্যোৎসব শুরু হয়েছে। বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদের জেলা শাখা এর আয়োজন করে। নাট্যোৎসবের উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রভাষক আমির জামান। এবারের স্লোগান হলো—‘নাট্যকর্মী দিচ্ছে ডাক, বন্দী মানবতা মুক্তি পাক’। এ উপলক্ষে শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।