নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল শনিবার চাঁদপুরের ফরিদগঞ্জে খাঁড়খাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তির উৎসব উদ্যাপন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী বিদ্যালয় প্রাঙ্গণে সকাল সাড়ে নয়টায় এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৪ আসনের সাংসদ মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া।
বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও অনুষ্ঠান উদ্যাপন কমিটির সদস্যসচিব জসিম উদ্দিন শেখ বলেন, ১৯১০ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। শতবর্ষ পূরণের ছয় বছর পর অনুষ্ঠান করা হলো। শতবর্ষের অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ও নবীন শিক্ষার্থীদের পদচারণে বিদ্যালয়ের প্রাঙ্গণ মিলনমেলায় পরিণত হয়।