নারায়ণগঞ্জে অস্ত্র ঠেকিয়ে প্রাইভেট কার ছিনতাই

নারায়ণগঞ্জ শহরের চাঁদমারী এলাকায় প্রাইভেট কারের চালককে অস্ত্র ঠেকিয়ে প্রাইভেট কার ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃৃত্তরা।গতকাল বৃহস্পতিবার ভোরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাঁদমারী এলাকায় এ ঘটনা ঘটে। ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাজহার জানান, শহরের উত্তর চাষাঢ়া এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম তাঁর মাকে বিমানবন্দরে নামিয়ে দিয়ে বাড়ি ফিরছিলেন।পথে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাঁদমারী এলাকায় ছিনতাইকারীরা অপর একটি প্রাইভেট কার দিয়ে ওই গাড়ির গতিরোধ করে। এ সময় প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১৫-০৪৭৭) চালক মিথুনকে অস্ত্রের মুখে জিমিঞ্চ করে মারধর করে গাড়িটি ছিনতাই করে নিয়ে যায়। এসআই মাজহার জানান, জিজ্ঞাসাবাদের জন্য চালককে আটক করা হয়েছে।