নারায়ণগঞ্জে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বাজারজাত, বিএসটিআইয়ের অনুমোদন না থাকার অভিযোগে নারায়ণগঞ্জে একটি প্রতিষ্ঠানকে গতকাল বুধবার ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।জানা গেছে, নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের মৌচাক নিমাইকাশারী এলাকায় গতকাল দুপুরে অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রউফ তালুকদার। এ সময় বিপুলসংখ্যক র‌্যাব ও পুলিশ উপস্থিত ছিল।