নারায়ণগঞ্জে দুই বছর আগে যৌথ বাহিনীর অভিযানে আটক ছিনতাইকারী অপু সিনহাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মামুনুর রশীদ গতকাল মঙ্গলবার আসামির উপস্থিতিতে এ
রায় দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১০ সালের ২৭ নভেম্বর রাতে ছিনতাই শেষে ফতুল্লার পঞ্চবটি কলোনির সামনে লুটের মালামাল ভাগ-বাঁটোয়ারার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব এবং পুলিশ যৌথ অভিযান চালায়। এ সময় অপু ও তাঁর সহযোগীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গুলিবিনিময় হয়। এ সময় অন্য সহযোগীরা পালিয়ে গেলেও অপু গুলিবিদ্ধ হন।