নারায়ণগঞ্জ শহরের সৈয়দপুর এলাকায় অবস্থিত প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড কারখানায় ওপর থেকে পড়ে গতকাল বৃহস্পতিবার এক শ্রমিক নিহত ও এক শ্রমিক আহত হয়েছেন।নিহত শ্রমিক টুলু সিকদার (২৬) ফরিদপুরের সালথা উপজেলার একরাম সিকদারের ছেলে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল ভোরে কাজের সময় মেশিনের বেল্টের সঙ্গে বাড়ি খেয়ে ওপর থেকে নিচে পড়ে যান টুলু সিকদার ও মোমেন। তাঁদের শহরের খানপুরে অবস্থিত ২০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক টুলুকে মৃত ঘোষণা করেন।