নারায়ণগঞ্জে ট্রলারডুবি, আহত ২০

নারায়ণগঞ্জ বন্দর উপজেলার কেন্দ্রীয় খেয়াঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে গতকাল সোমবার যাত্রীবোঝাই একটি ট্রলারডুবির ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঘাট ইজারাদারের টোল আদায়ের ঘর ভাঙচুর ও উদ্ধারকাজে বিলম্বের অভিযোগে উদ্ধারকারী দলের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ বাধা দিলে বিক্ষুব্ধ জনতার সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়।