নারায়ণগঞ্জে রেল লাইনের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা দুই শতাধিক স্থাপনা গতকাল মঙ্গলবার উচ্ছেদ করা হয়েছে। রেলওয়ের ঢাকা বিভাগীয় অতিরিক্ত ভূসম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মজিবুর রহমান ও বিভাগীয় কর্মকর্তা আবদুর রহিম মোল্লার উপস্থিতিতে উচ্ছেদ অভিযান চালায় রেল পুলিশ। এ সময় শহরের ১ নম্বর রেলগেট এলাকা থেকে ২ নম্বর রেলগেট এলাকা পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের দুই পাশে গড়ে ওঠা ফলের দোকান, কাপড়ের দোকান, চায়ের দোকান, টং দোকান ও সবজির দোকানসহ কাঁচা-পাকা দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।