শেয়ারবাজার কারসাজি

নারায়ণগঞ্জ বিএনপির সমাবেশ স্মারকলিপি

শেয়ারবাজার কারসাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে সমাবেশ করেছে বিএনপি।গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের চাঁদমারী এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক মো. সামছুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেন বিএনপির নেতারা।