নারায়ণগঞ্জ সদর উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আগামীকাল বৃহস্পতিবার। নির্বাচন উপলক্ষে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।যে ছয়টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে সেগুলো হলো— কুতুবপুর, এনায়েতনগর, বক্তাবলী, আলীরটেক, গোগনগর ও কাশীপুর। ছয় ইউনিয়নে ভোটারের সংখ্যা তিন লাখ চার হাজার ৬৬২ জন।চেয়ারম্যান পদে কাশীপুরে পাঁচজন, এনায়েতনগরে ১০ জন, আলীরটেকে পাঁচজন, বক্তাবলীতে ছয়জন, গোগনগরে তিনজন ও কুতুবপুরে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইদুর রহমান জানান, নির্বাচন উপলক্ষে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।