নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের (এনইউজে) নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে ইউনিয়নের কার্যালয়ে আনন্দমুখর পরিবেশে এক নির্বাচনের মাধ্যমে এ কমিটি গঠিত হয়। নাফিজ আশরাফ সভাপতি, আফজাল হোসেন সাধারণ সম্পাদক, প্রণব রায় সহ-সভাপতি, মজিবুল হক যুগ্ম সাধারণ সম্পাদক ও বুলবুল আহম্মেদ কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া কার্যকরী সদস্য পদে সোহেল, হাসানুজ্জামান শামীম, শরীফ উদ্দিন, আবদুস সালাম, আমির হুসাইন, রাজিব ঘোষ ও হাসান মাহমুদ নির্বাচিত হয়েছেন।