নারী গ্রেপ্তার

খাগড়াছড়ির দীঘিনালায় চোলাই মদ পাচারকালে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার সকালে গোপন সংবাদে খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান নেয় পুলিশ। এ সময় ব্যাটারিচালিত অটোরিকশায় তল্লাশি চালানো হয়। পরে একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে থানাপাড়া এলাকার জাকিয়া বেগমকে (২৮) পাঁচ লিটার চোলাই মদসহ আটক করা হয়।