নারী পুলিশের শোভাযাত্রা

আন্তর্জাতিক নারী দিবসে গতকাল রোববার চট্টগ্রামে শোভাযাত্রা করেছেন নারী পুলিশ সদস্যরা। নারীর প্রতি সব ধরনের বৈষম্য রুখে দেওয়া, নারী-পুরুষ মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে এ শোভাযাত্রার আয়োজন করে নগর পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টার ও পুলিশ উইমেন্স নেটওয়ার্ক আঞ্চলিক কমিটি।
গতকাল সকালে দামপাড়ায় শোভাযাত্রার উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. আবদুল জলিল মণ্ডল। এতে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অর্থ, প্রশাসন ও ট্রাফিক) এ কে এম শহীদুর রহমান, অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার প্রমুখ।
ভিকটিম সাপোর্ট সেন্টারের ইনচার্জ ও নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (ট্রাফিক) মাহমুদা বেগমের নেতৃত্বে শোভাযাত্রাটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।