নারী পোশাককর্মীদের হোস্টেল ভবনের উদ্বোধন

সাভারের জিরাবতে পোশাকশিল্প কারখানার নারীকর্মীদের একটি হোস্টেল চালু হয়েছে গতকাল মঙ্গলবার। গতকাল আনুষ্ঠানিকভাবে এক হাজার শয্যার ছয়তলা এ হোস্টেলের উদ্বোধন করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেন, নারীর নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা জরুরি। সরকার এককভাবে তা করতে পারবে না। প্রয়োজন সরকারি ও বেসরকারি পর্যায়ের সমন্বিত উদ্যোগ। বেসরকারি সংগঠন পল্লী মঙ্গল কর্মসূচি এ হোস্টেল তৈরিতে সহায়তা করেছে। অনুষ্ঠানে বক্তব্য দেন পল্লী মঙ্গল কর্মসূচির প্রধান নির্বাহী কামরুন্নাহার, পিকেএসএফের উপব্যবস্থাপনা পরিচালক জসীম উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি।