নারী ভোটার বেশি

নীলফামারীর ডিমলা উপজেলার ১০টি ইউপির সাতটিতে তৃতীয় দফায় ২৩ এপ্রিল ভোট হবে। ভোটার তালিকা অনুযায়ী সাত ইউপিতে মোট ভোটার সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৬৮৫ জন। এর মধ্যে তিনটি ইউপিতে পুরুষের চেয়ে নারী ভোটার বেশি। খালিশা চাপানী ইউনিয়নে মোট ভোটার ২২ হাজার ৫৬৮ জন। এর মধ্যে ১১ হাজার ৩৫৪ জন নারী ও ১১ হাজার ২১৪ জন পুরুষ। পশ্চিম ছাতনাইয়ে মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৪২৯ জন। এর মধ্যে ৭ হাজার ৭৮৪ জন নারী ও ৭ হাজার ৬৪৫ জন পুরুষ। পূর্ব ছাতনাইয়ে মোট ভোটার ১০ হাজার ৩৫৬ জন। এর মধ্যে ৫ হাজার ২৬৭ জন নারী ও ৫ হাজার ৮৯ জন পুরুষ।