মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাধানগরে গতকাল বুধবার দুপুরে গ্র্যান্ড সুলতান হোটেলের চারতলা থেকে পড়ে শ্রীমতী বৈদ্য (৩০) নামের এক নারী মারা গেছেন। তিনি হোটেলের সহকারী পাচক ও উপজেলার কাকিয়াছড়া চা-বাগানের শ্রমিক রমেন বৈদ্যের স্ত্রী। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে। l