ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় গতকাল শুক্রবার পানিতে ডুবে রাজীব মিয়া (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। রাজীব উপজেলা সদরের দত্তপাড়া গ্রামের বাসিন্দা ও সোনালী ব্যাংক কর্মকর্তা নূরুল ইসলামের ছেলে।নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।