বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক নিউইয়র্কে পৌঁছেছেন। স্থানীয় সময় গত বৃহস্পতিবার দুপুরে তিনি যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছেন। এ সময় যুক্তরাষ্ট্র বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী তাঁকে স্বাগত জানান।নিউইয়র্কে বাংলা সংবাদমাধ্যমকে জয়নুল আবদিন বলেছেন, ‘পুলিশ আমাকে মেরে ফেলতে চেয়েছিল। দৌড়ে প্রাণ রক্ষা করেছি। আমাকে হত্যার জন্যই টার্গেট করা হয়। কেন এ টার্গেট, তা সময়মতোই বলব।’ যুক্তরাষ্ট্র বিএনপির নেতা মুজিবুর রহমান বলেন, নিউইয়র্কের ব্রুকলিনের ব্রুকডেল হাসপাতালে তাঁকে পরীক্ষা-নিরীক্ষার জন্য জয়নুল আবদিনকে নিয়ে যাওয়া হবে।