দীর্ঘ সাত বছর পর গতকাল শুক্রবার থেকে কিশোরগঞ্জের নিকলী উপজেলা থেকে ঢাকায় যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়েছে। বাসমালিক ও শ্রমিকদের কোন্দল এবং সড়ক বেহালের কারণে এই সময়ে বাস চলাচল বন্ধ ছিল বলে স্থানীয় লোকজন জানান।
গতকাল দুপুরে নিকলী উপজেলা মিলনায়তনের সামনের সড়ক থেকে নিকলী-ঢাকাপথে উজান-ভাটি পরিবহন সার্ভিস উদ্বোধন করেন স্থানীয় সাংসদ মো. আফজাল হোসেন। দীর্ঘ সাত বছর পর বাস চলাচল শুরু হওয়ায় এলাকার ব্যবসায়ী, চাকরিজীবীসহ সাধারণ মানুষের মুখে হাসি ফুটেছে।