নিকাহ রেজিস্ট্রারের কারাদণ্ড

কিশোরগঞ্জের তাড়াইলে বাল্যবিবাহ পড়ানোর দায়ে নিকাহ রেজিস্ট্রারকে (কাজি) সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।ঘটনাটি ঘটেছে গতকাল রোববার বিকেলে। নিকাহ রেজিস্ট্রারের নাম কাজি মো. নূরুল ইসলাম।