নিখোঁজ বিমানটির অনুসন্ধান করবে বাংলাদেশ

মালয়েশিয়ান এয়ারলাইনসের নিখোঁজ হওয়া যাত্রীবাহী বিমান অনুসন্ধানে সহযোগিতা করবে বাংলাদেশ। খবর বাসসের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ নৌবাহিনীর দুটি পেট্রোল এয়ারক্র্যাফট ও দুটি ফ্রিগেট আজ শনিবার থেকে এই অনুসন্ধানকাজ শুরু করবে। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল গতকাল রাতে এ কথা জানান।